ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী

প্রধান বিচারপতির পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আরও পাঁচ বিচারক পদত্যাগ

প্রধান বিচারপতির পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আরও পাঁচ বিচারক পদত্যাগ করেছেন। তারা হলেন- এম ইনায়েতুর রহিম, আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মো. শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন।

শনিবার (১০ আগস্ট) রাতে তাদের পদত্যাগের সিদ্ধান্ত রাষ্ট্রপতি অনুমোদন করেছেন জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রশাসন-১ এর উপসচিব মোহাম্মদ ওসমান হায়দারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাঁচজন বিচারপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান এবং রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন।

শেখ হাসিনার সরকারের পতনের পর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ‘সংস্কারের’ যে দাবি উঠেছে, তার ধাক্কায় দেশের সর্বোচ্চ আদালতে এই পরিবর্তন হলো। এর আগে দুপুরে খবর আসে এই পাঁচ বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ ও নতুন প্রধান বিচারপতি নিয়োগের দাবিতে শনিবার সকাল থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ দেখান আন্দোলনকারী ছাত্র-জনতা।

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬

প্রধান বিচারপতির পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আরও পাঁচ বিচারক পদত্যাগ

Update Time : ০৬:০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪