ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রধানমন্ত্রী টেলিবার্তায় বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন

সোমবার দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করা বিভিন্ন অপারেটরের মোবাইল ব্যবহারকারীরা একটি ফোন কল রিসিভ করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা শুনতে পান।

৪৫ সেকেন্ডের ওই শুভেচ্ছা বার্তার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালাম দিয়ে বলেন, “আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।”

নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে বাংলাদেশের পথচলা শুরু হয়।

আগামী বুধবার বিজয়ের ৪৯তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে দেশ; সেই সঙ্গে এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনও চলছে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম ও মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতা অর্জনের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

দেশবাসীকে উদ্দেশ করে সরকার প্রধান বলেন, “আহ্বান জানাই যে আপনারা স্বাস্থ্য সুরক্ষা মেনে বিজয় দিবস উদযাপন করবেন।

“আমরা বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত,দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে তুলে লাখো শহীদের আত্মত্যাগকে সম্মান জানাই।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মোবাইল বার্তায় দেশবাসীর সুস্থতা কামনা করেন।এরপর ‘জয় বাংলা’,‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মধ্য দিয়ে অডিও বার্তার সমাপ্তি ঘটে।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

প্রধানমন্ত্রী টেলিবার্তায় বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন

Update Time : ০৬:৩৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০