ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ১২০০ জনের বেশি আজকের নামাজের সময়সূচি: ২৯ আগস্ট ২০২৬ বিশ্বের সব দেশকে ইরানের সতর্কবার্তা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এমএ সামাদ স্যারের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল ২৯ আগষ্ট শনিবার ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, দেশে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ভয়াবহ হিমবাহধস ও বন্যার পর এবার তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বিশ্ববাজারে সোনার দাম আরও কমেছে

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ জয়শঙ্করের

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জয়শঙ্কর বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

তিনি বলেন, তাঁরা আগামী দিনে এ সম্পর্ককে আরও উন্নীত করার ইচ্ছা প্রকাশ করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের মন্ত্রী হওয়ার জন্য জয়শঙ্করকে অভিনন্দন জানান এবং তাকে  ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

জয়শঙ্কর বলেন, দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

জয়শঙ্করকে উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা দুই দেশের সম্পর্ককে আরও উন্নত ও প্রসারিত করতে কাজ করছি।’

ব্রিফিংকালে সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাঈমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ জয়শঙ্করের

Update Time : ১২:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪