ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বোনকে গ্রেফতার করেছে র‍্যাব

সরকারের সমালোচনায় সোচ্চার প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিনকে (রাকা) গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে। সাথে মাদকের মামলাও দিয়েছে র‍্যাব।

পরে মঙ্গলবার উত্তরা পশ্চিম থানায় শাহরিনের বিরুদ্ধে দুটি মামলা করেছে র‍্যাব। র‍্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন বলেন, মাদক নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করা হয়েছে। শাহরিনকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।

শাহরিন এখন কোথায়, জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান ইলিয়াস মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বলেন, তিনি এখন থানা হেফাজতে। বুধবার আদালতে হাজির করা হবে।

শাহরিনকে গ্রেফতার অভিযানের ব্যাখ্যায় র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে একটি চক্র দেশ ও বিদেশে অবস্থান করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক অপপ্রচার কার্যক্রমের সাথে জড়িত রয়েছে। বিদেশে অবস্থানকারী চক্রের সদস্যরা দেশীয় এজেন্টদের সাথে যোগসাজশ করে অপপ্রচার চালাচ্ছেন। এর ধারাবাহিকতায় নুসরাত শাহরিন রাকাকে গ্রেফতার করা হয়েছে। তথ্যসূত্র: নয়া দিগন্ত

Tag :

স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বোনকে গ্রেফতার করেছে র‍্যাব

Update Time : ০৫:১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১