ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

প্রাইভেট কারে পড়ল উড়াল সড়কের গার্ডার, নিহত ৪

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টা ২০মিনিটে উত্তরা উত্তরা পশ্চিমের সেক্টর-৩ নম্বরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্যারাডাইস টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বাস রেপিড ট্রানজিট (বিআরটি) প্রজেক্টের একটি ক্রেন বক্সগার্ডার উঠানোর সময় প্রাইভেটকারে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম- রুবেল (৫০), ঝর্না (২৮), দুই শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২)।

দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় তীব্র যানজটের। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

উত্তরাপশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, বিআরটি প্রজেক্টের একটি ক্রেন বক্সগার্ডার ওঠানোর সময় ঢাকা গাজীপুর মহাসড়কে ৩নং সেক্টর প্যারাডাইস টাওয়ারের সামনে উল্টে গিয়ে গাজীপুরগামী একটি রেডওয়াইন কালারের প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ-২২-৬০০৮) উপর পড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা দুই শিশুসহ চারজন নিহত ও দুইজন আহত হয়। ফায়ার সার্ভিসের মাধ্যমে গাড়ির ভিতরে চাপা পড়াদের উদ্ধার কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেয়ান আজাদ হোসেন জানান, ক্রেন দিয়ে উঠানোর কাজ চলছিলো। প্রাইভেটকার নিচ দিয়ে যাওয়ার সময় গার্ডারটি ছিটকে গাড়ির ওপরে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রাইভেট কারে পড়ল উড়াল সড়কের গার্ডার, নিহত ৪

Update Time : ১২:৪৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২