ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছালো

প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে এ তিন বোর্ডের পরীক্ষা শুরু হবে।

আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে এই তিন বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডগুলোরর পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।

প্রসঙ্গত, কয়েক দিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়িতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে গত সপ্তাহে পরপর তিন দিন ওইসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। এ বছর সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। তবে আইসিটি পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের অনুষ্ঠিত হবে।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছালো

Update Time : ০৫:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩