ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা

দুই জন দুই ধর্মের, তবু প্রেমের সম্পর্কে বাধা হতে পারেনি তাদের ধর্মীয় পরিচয়। অবশেষে প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। গত শুক্রবার মেহেদি সন্ধ্যার মধ্য দিয়ে এই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়, যা শেষ হলো আজ।

রোববার (২৩ জুন) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি শেয়ার করে সোনাক্ষী লেখেন, সাত বছর আগে এই দিনে একে অপরের চোখে ভালোবাসা দেখেছিলাম। আজ সেই ভালবাসা আমাদের পরিচালিত করছে। উভয় পরিবার, সৃষ্টিকর্তার আশীর্বাদে আমরা এখন স্বামী-স্ত্রী।

এরইমধ্যে প্রকাশ্যে এসেছে নবদম্পতির ছবি। দুজনেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শত্রুঘ্ন সিনহার ঘনিষ্ঠ বন্ধু শশী রঞ্জন বলেছেন সোনাক্ষী তার ভালোবাসার মানুষকে বিয়ে করছেন। এটি দুই পরিবারের জন্য খুবই আনন্দের মুহূর্ত।

এর আগে সোনাক্ষীর মেহেদি সন্ধ্যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সোনাক্ষী ও জাহির দীর্ঘসময় ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে কখনোই মিডিয়ার সামনে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।

তারা একসঙ্গে ‘ডাবল এক্সএল’ শিরোনামে একটি সিনেমায় অভিনয় করেছেন। তবে এর আগে থেকেই দুজনের মধ্যে সম্পর্ক ছিল। এবার বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করলেন তারা।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা

Update Time : ০৫:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪