ফরিদপুর জেলা যুব লীগের উদ্যোগে করোনা কালিন হাসপাতালে ভর্তি রোগীর স্বজনদের মাঝে বিনামুল্যে খাদ্য সহয়তা কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেনারেল হাসপাতালে এই কর্মসুচির উদ্বোধন করেন ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু। এসময় উপস্থিত ছিলেন জেলা যুব লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শামীম তালুকদার,যুগ্ন-আহবায়ক খান মোঃ শাহ সুলতান রাহাত, আহবায়ক কমিটির সদস্য তানভির কামাল সাব্বির সহ যুবলীগ নেতৃবৃন্দ ।
এ সময় যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু বলেন, এই মহামারি করোনা কালিন সময় ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি রোগীদের যে সকল স্বজন থাকবেন যুবলীগের পক্ষ থেকে তাদের মাঝে প্রতিদিন খাদ্য সহয়তা দেয়া হবে। তিনি আরো বলেন লকডাউনের কারনে দরিদ্র শ্রেনীর যে সকল মানুষ কর্মহীন হয়ে পড়েছেন তাদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌছে দিবে ফরিদপুর জেলা যুব লীগ।
মাহবুব পিয়াল 












