ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবির, সম্পাদক পিকুল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫০:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ২১৯ Time View

ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে কবিরুল ইসলাম সিদ্দিকী এবং সাধারন সম্পাদক হিসেবে মাহাবুবুল ইসলাম পিকুল নির্বাচিত হয়েছেন।

শনিবার প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এস এম সালাম।

এর আগে সকাল ৯ টা থেকে দুপুর একটা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাবের মরহুম এ্যাডভোকেট শামসুদ্দিন মোল্যা মিলনায়তনে ভোট প্রদান করেন সদস্যরা। এতে ৯৭ জন ভোটারের মধ্যে ৯৫ ভোট প্রয়োগ করা হয়। পরে বিকাল সাড়ে তিনটা থেকে ভোট গণনা শুরু হয় এবং সন্ধ্যা ৬ টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনে হাবিব-অহিদ-টিটো পরিষদে ১২ জন ও কবির-পিকুল-শিপন পরিষদে ১৮ জন সহ মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

এতে ৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন কবিরুল ইসলাম সিদ্দিকী, তার প্রতিদ্বন্ধি প্রার্থী সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৩৯ ভোট। সাধারন সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহাবুবুল ইসলাম পিকুল। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী শেখ সাইফুল ইসলাম অহিদ পেয়েছেন ৩৯ ভোট।

সহ-সভাপতি পদে তিনজন নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ৫৫ ভোট পেয়েছেন মাহাবুব ইসলাম পিয়াল, ৫০ ভোট পেয়েছেন সঞ্জিব দাস এবং ৪৮ ভোট পেয়েছেন তরিকুল ইসলাম হিমেল। সহ-সাধারন সম্পাদক পদে শেখ মফিজুর রহমান শিপন ৫২ ভোট, অর্থ সম্পাদক পদে খন্দকার আলী আরশাদ কাজল ৫৪ ভোট, দপ্তর সম্পাদক পদে এস এম মাসুদুর রহমান তরুণ ৫২ ভোট, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে মোঃ মুইজ্জুর রহমান রবি ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে ৬ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, মানিক কুমার দাস (৫৬ ভোট), বি কে সিকদার সজল (৫৪ ভোট), মোঃ সিরাজুল ইসলাম (৫৩ ভোট), নুরুল ইসলাম আনজু (৫২ ভোট), রুহুল আমিন (৫১ ভোট), সেবানন্দ বিশ্বাস (৪৮ ভোট)।

এছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে বিভাষ দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান নিপু এবং ক্রীড়া সম্পাদক পদে মোঃ জাহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

সকাল ৯ টা থেকে শুরু হয়ে শান্তিপূর্ণভাবে এ নির্বাচিত অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সাংবাদিক মঞ্জুয়ারা স্বপ্না ও আসাদুজ্জামান আসাদ।

Tag :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবির, সম্পাদক পিকুল

Update Time : ০৪:৫০:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪