মাহবুব পিয়াল ,ফরিদপুর : শতনীড় মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লিমিটেড ফরিদপুরের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন শনিবার (১১ এপ্রিল) বেলা ১১ টার ফরিদপুর জেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। শতনীড় মাল্টিপারপাস কো- অপারেটিভ লিমিটেড এর সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর সদর উপজেলা সমবায় অধিদপ্তরের পরিদর্শক মো: আশিকুর রহমান। এসময় শতনীড় মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রধান নির্বাহী মোঃ জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য এ্যাড. হাফিজুর রহমান, সাধারন সম্পাদক আমির হোসেনখান সহ অন্যন্য সদস্য বৃন্দ বক্তব্য রাখেন । পরে মো:ফারুক হোসেন কে সভাপতি,আমির হোসেন খানকে সাধারন সম্পাদক , এ্যডভোকেট মতিউর রহমানকে সহ-সভাপতি, মো:ইমতিয়াজ উদ্দিন আহমেদকে সহকারী সেক্রেটারী, প্রকৌশলী আব্দুর রাকিবকে কোষাদক্ষ এছাড়া মো: হাবিবুর রহমান,এ্যডভোকেট হাবিবুর রহমান হাফিজ, খন্দকার মাহমুদুর রহমান,এ্যডভোকেট আনিসুর রহমান রাসেল, শেখ আব্দুল মমিন কে নিবাহী সদস্য করে আগামী তিন বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট ফরিদপুর শতনীড় মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটির কমিটি গঠন করা হয়েছে।
পরো নব- নির্বাচিত কমিটির পরিচিত ও ফুলেল শুভেচছা জানানো হয়।
শিরোনাম
ফরিদপুর শতনীড় মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি সভা অনুষ্ঠিত
-
মাহবুব পিয়াল - Update Time : ০২:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- ৭৩ Time View
Tag :
জনপ্রিয়
মাহবুব পিয়াল 
























