মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ লেখক ও গবেষক, সমাজসেবায় জাতীয় পুরস্কার প্রাপ্ত ফরিদপুরবাসীর সর্বজন শ্রদ্ধেয় কর্মবীর অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় ফরিদপুর শিশু একাডেমির হলরুমে অনুষ্টিত হয়েছে।
ফরিদপুর গুণীজন মূল্যায়ন ও উন্নয়ন গবেষণা কেন্দ্রের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুল।
ফরিদপুর গুণীজন মূল্যায়ন ও উন্নয়ন গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক মো: মুনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা, ফরিদপুর মুসলিম মিশন কলেজের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক চৌধুরী আমের ইউসুফ,ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোঃ আজিজুর রহমান,ফরিদপুর গুণীজন মূল্যায়ন ও উন্নয়ন গবেষণা কেন্দ্রের উদ্যোক্তা ও প্রধান উপদেষ্টা, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান দৈনিক ফতেহাবাদ সম্পাদক প্রফেসর এ.বি.এম. সাত্তার, লেখক ও গবেষক মফিজ ইমাম মিলন,জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
অনুষ্টানে সংবর্ধনার জবাবে সংবর্ধিত অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ নিজের অনুভুতি ব্যাক্ত করেন।
এর আগে বেলুন, ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে অধ্যাপক মোঃ আবদুস সামাদের জীবনের বিশেষ কিছু স্মৃতির ফটো গ্যালারী পরিদর্শন করেন অতিথিরা।
মাহবুব পিয়াল 















