ঢাকা ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ফরিদপুরে আইনজীবী ফোরামের কালো পতাকা মিছিল

মাহবুব পিয়াল,ফরিদপুর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে ফরিদপুরে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

আজ রোববার সকাল ১০টার দিকে জেলা আইনজীবী সমিতির সামনে থেকে এ কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি আদালত প্রাঙ্গণ প্রদর্শন করে স্বাধীনতা চত্বরে পৌছে সমাবেশ করে।

জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নুর সভাপতিত্বে বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীমউদ্দিন মৃধা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন, জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম প্রমুখ।

বক্তাগণ তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় দেয়া হয়েছে বলে অভিযোগ করে অবিলম্বে এ রায় প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, এই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকার গঠন করে আগামী নির্বাচন অনুষ্টিত হবে।।

Tag :

নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে

ফরিদপুরে আইনজীবী ফোরামের কালো পতাকা মিছিল

Update Time : ০৪:৫৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩