ঢাকা ০১:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২৫ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফরিদপুরে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর উদ্বোধন

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০২:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • ২৭৩ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর  : ফরিদপুরে বিকেএসপিসহ ৮টি জেলার অংশগ্রহনে আনোয়ারা মান্নান বেগ আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে  চরভদ্রাসনের চর সুলতানপুর উচ্চবিদ্যালয়ের মাঠে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার ।

দেশের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবলের জনপ্রিয়তাকে সারাদেশে ও তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে দিতে ইস্পাহানির পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় এবার ফরিদপুরের চরভদ্রাসনের চরসুলতানপুরে আয়োজিত টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন আনোয়ারা হামিদা-চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক  ডা. মোহাম্মদ মোহসীন বেগ ।প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার ।বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মো: কাউসার হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: ইয়াকুব আলী। এ সময় এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিদ ছিলেন।

ইস্পাহানি নিবেদিত ‘আনোয়ারা মান্নান বেগ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৩’-এ অংশ নেয়া ৮টি দল হলো- বিকেএসপি, ফরিদপুর ফুটবল একাডেমি, ঝিনাইদহ জেলা ফুটবলদল, কুষ্টিয়া জেলা ফুটবল দল, নাটোর জেলা ফুটবল দল, রাজবাড়ী জেলা ফুটবল দল, মাগুরা জেলা ফুটবল দল ও যশোর এর শামসউলহুদা একাডেমি। উদ্বোধনী ম্যাচে ফরিদপুর ফুটবল একাডেমিকে ট্রাইব্রেকারে হারিয়ে বিকেএসপি জয় লাভ করে ।

উল্লেখ্য যে, বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে ইস্পাহানি সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের ফুটবলের উন্নয়ন ও প্রসারে ইস্পাহানি সবসময়ই সচেষ্ট ।  ইস্পাহানি নিয়মিতভাবে সারাদেশের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করে থাকে।  এছাড়াও ক্রিকেট, বাস্কেটবল, দাবা, স্কোয়াশ,ব্রিজ,গলফসহ অন্যান্য খেলায়ও ইস্পাহানি সবসময়ই পৃষ্ঠপোষকতা করে থাকে।

Tag :

বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি

ফরিদপুরে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর উদ্বোধন

Update Time : ০২:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩