ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে করোনায় মৃত্যুর রেকর্ড

ফরিদপুরে হঠাৎ করেই আবারো ভয়াবহ রুপ ধারণ করেছে করোনা। কঠোর লকডাউনেও থামানো যাচ্ছেনা মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। তাইতো গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে নতুন করে রেকর্ড সংখ্যক ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৬ এবং উপসর্গ নিয়ে ৫ জন রয়েছেন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৯৬০ জনের পরীক্ষা করে ৩০৫ জন করোনা পজিটিভ হয়েছেন। জানা গেছে, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য সর্বমোট ৫১৬ টি সিট থাকলেও ভর্তি রয়েছেন ৪০৬ জন করোনা রোগী। এ পর্যন্ত ফরিদপুরে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৫,৬৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৩০৯ জনের।

করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ শিথিল ও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সড়কে বেড়েছে মানুষের চাপ। সেই সঙ্গে যুক্ত হয়েছে ঈদযাত্রা। বেড়েছে যানবাহনও। মহাসড়কে লেগেছে যানজট। স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে সবকিছু খুলে দেওয়া হলেও কোথাও তা মানা হচ্ছে না।

ঈদের আগে আটদিন বিধিনিষেধ শিথিল হওয়ায় দোকান, বাজার, শপিং মল খুয়ে দেওয়ায় ঘরে আটকা মানুষ ছুটছেন বাজারে ও শপিং মলে। বেশিরভাগের মুখে মাস্ক থাকলেও ভিড়ের মধ্যে গাদাগাদি করেই কিনছেন এটা-ওটা। নিউমার্কেট ও কয়েকটি শপিং মল ঘুরে দেখা গেছে এ চিত্র। মার্কেট ও শপিংমলগুলোতে শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা। যে কারণে সকাল থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড়।

ফরিদপুর সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০৫ জন করোনা পজিটিভ হয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে ১৬ জন ও করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়।

Tag :

ফরিদপুরে করোনায় মৃত্যুর রেকর্ড

Update Time : ১১:৪৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১