ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২৫ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফরিদপুরে কিশোরীকে ধর্ষণ ও অশ্লিল স্থির চিত্র ধারণ করে প্রতারণার অভিযোগ

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৫:৪৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • ৪১৮ Time View

ফরিদপুরে বোয়ালমারীতে ১৩ বছর বয়সী নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ ও অশ্লিল স্থির চিত্র ধারণ করে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। গত বুধবার বোয়ালমারী থানায় এ মামলাটি দায়ের করেন এই কিশোরীর মা।

এ মামলায় একমাত্র আসামি ওমর ফারুক সোহান (২২)। তিনি উপজেলার শেখর ইউনিয়নের, মাগুরা  গ্রামের বাসিন্দা। ওমর ফারুক আলফাডাঙ্গা উপজেলার একটি কলেজের অনার্সের ছাত্র।

মামলার এজহার সুত্রে জানা যায়, ওমর ফারুক বেশ কিচুদিন ধরে ওই কিশোরীকে কু প্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি (ওমর ফারুক) প্রেম ভালোবাসার অভিনয়ের মাধ‍্যমে  বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২ এপ্রিল সকাল পৌনে ৯টার দিকে নিজের বসত বাড়ির ভিতরে নিয়ে ধর্ষণ করে এবং কিশোরীর কয়েকটি অশ্লিল ছবি তুলে রাখেন। পরবর্তিতে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখীয়ে আরও কয়েক দফা ধর্ষণ করেন। পরবর্তিতে ওমর ফারুক ‌ওই মেয়ের অশ্লিল ছবি এলাকার বিভিন্ন পর্যায়ের লোকদের দেখানোয় পরিবারগত ভাবে কিশোরীর পরিবার সামাজিক মর্যাদাহানিকর পরিবেশে পড়ে যায়।

এ ব্যাপারে ওমর ফারুক পলাতক থাকায় তার বক্তব্য জানা যায়নি।তবে কথা হয়েছে ওমর ফারুকের মায়ের সাথে। তিনি বলেন, যে তারিখের কথা বলা হচ্ছে (২ এপ্রিল) এই সময় তিনি চট্টগ্রামে তার স্বামীর কাছে গিয়েছিলেন। তবে তিনি বাড়িতে আসার পর জানতে পেরেছেন ওই কিশোরী তার বাড়িতে মাঝে মাঝে এসে থাকতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ব্যাপারে থানায় ওমর ফারুকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০ সংশোধনী ২০০৩ এর ৯ (১) তৎসহ পর্ণগ্রাফি আইনের ৮ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

Tag :

বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি

ফরিদপুরে কিশোরীকে ধর্ষণ ও অশ্লিল স্থির চিত্র ধারণ করে প্রতারণার অভিযোগ

Update Time : ০৫:৪৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১