ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওআইসি হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের কাছে সহায়তা চেয়েছে সৌদি আরব

ফরিদপুরে কুমার নদের পানির গুনমান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাহবুব পিয়াল ,ফরিদপুর : ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউটে “Assessment of Water Quality of the Kumar River in Faridpur District Using the Water Quality Index” শীর্ষক গবেষণা প্রকল্পের সমাপনী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মধুমতি হল রুমে নদী গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক এস এম আবু হোরায়রা (যুগ্ন সচিব) এর সভাপতিত্বে এই সেমিনার অনুষ্টিত হয়।সেমিনারে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস,এলজিইডি সহকারী প্রকৌশলী মোঃ জুনাইদ হোসাইন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন,পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক মোঃ সাইদ আনোয়ার,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক আরিফুর রহমান সহ নদী গবেষণা ইনস্টিটিউট এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সেমিনারে উপস্থিত উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সকলের উদ্দেশ্যে গবেষণার মাধ্যমে কুমার নদের ৪৫ কিমি দীর্ঘ গবেষণা এলাকার ১২টি পয়েন্টের পানির গুনাগণসহ পানির ভিতর দ্রবীভূত ভারী ধাতুর মাত্রা সংক্রান্ত প্রাপ্ত ফলাফল উপস্থাপন করেন গবেষণা প্রকল্পের টিম লিডার মোঃ দুলাল বাওয়ালী।
নদী গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক এস এম আবু হোরায়রা তাঁর বক্তব্যে বলেন, এই গবেষণার প্রাপ্ত ফলাফল ভবিষ্যৎ গবেষকদের জন্য বেজ লাইন স্টাডি হিসেবে কাজ করবে। একটা দেশ বা জেলার প্রাণ হচ্ছে নদী, আমাদের সকলকে নদী রক্ষায় এগিয়ে আসতে হবে‌।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ আহম্মেদ পারভেজ বলেন,কুমার নদের উপর সমাপ্ত এই গবেষণা প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত ফলাফলের মাধ্যমে ফরিদপুরের উপর প্রবাহিত নদের পানির গুনাগণসহ পানির ভিতর দ্রবীভূত ভারী ধাতুর মাত্রা নিরূপণ করা হয়েছে। একই প্রক্রিয়া অনুসরন করে দেশের অন্যান্য নদীর পানির গুনগত গুনাংক (Water Quality Index) নিরূপণ করা সম্ভব।

Tag :
জনপ্রিয়

নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক

ফরিদপুরে কুমার নদের পানির গুনমান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Update Time : ১২:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫