ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ফরিদপুরে কে এম ওবায়দুর রহমানের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

  • Reporter Name
  • Update Time : ০২:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • ৩৫১ Time View

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে নানা আয়োজনের মধ্যে দিয়ে।
সোমবার বিকেল সাড়ে ৪টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু তার পিতা মরহুম জননেতা কে এম ওবায়দুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন।
এরপর বিকেল সাড়ে ৫টায় ওবায়েদ ডেইরী ফার্ম মাঠে সালথা ও নগরকান্দা উপজেলা বিএনপির আয়োজনে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়। এতে নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
অন্যদের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ মোদারেছ আলী ইছা, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ ,জেলা স্বেচ্ছাবেকদলের আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভা শেষে তার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে মো. শাহজাহান বলেন, তিনি নিঃসন্দেহে আমাদের জন্যে অনুপ্রেরণার মানুষ। এই সংকটময় সময় কে এম ওবায়দুর রহমান সাহেব নিশ্চয়ই আমাদের সামনে একটা বাতিঘর হয়ে দাঁড়াতে পারেন।
উল্লেখ্য ২০০৭ সালে ২১ মার্চের এই দিনে তিনি মৃত্যু বরণ করেন। #

Tag :

নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে

ফরিদপুরে কে এম ওবায়দুর রহমানের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

Update Time : ০২:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২