ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

ফরিদপুরে কেন্দ্রীয় ছাত্রদলের লিফলেট বিতরণ ও মতবিনিময়

  • মাহবুব পিয়াল
  • Update Time : ১১:৪০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ১৯৩ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ,সরকারি ইয়াসিন কলেজ,ফরিদপুর পলেটেকনিক ইনষ্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ ও মতবিনিময় করেছে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে  কলেজ গুলোতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন তারা।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির মতবিনিময় পর্বে সাধারণ শিক্ষার্থীদের কাছে শিক্ষাঙ্গনের সার্বিক পরিবেশ ও সংকট নিয়ে জানতে চান। এ সময় শিক্ষার্থীরাও প্রাণ খুলে তাদের অতীত ও বর্তমান অভিজ্ঞতা সংগঠনের নেতাদের সঙ্গে শেয়ার করেন।

এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, এখানে কি ধরনের রাজনীতি হতে পারে তা নিয়ে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং তারা যা বলেছে এগুলোর ওপর ভিত্তি করে আমরা ছাত্র রাজনীতি চালাতে চাই। ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো ত্রাসের রাজনীতি ছাত্রদল করবে না। তিনি বলেন, ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে এবং এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা কী; সেটাই দিতে এসেছেন তারা।

এ সময় তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা নিহত হয়েছেন অনেকে। সকল স্থানে আবু সাঈদ ও মুগ্ধর কথা উঠে আসলেও তাদের ছাত্রদল নেতা ওয়াসিমের বিষয়ে তেমনভাবে না আসায় দুঃখ প্রকাশ করেন। পাঠ্যবই গুলোতে ওয়াসিমের কথাও তুলে আসা প্রয়োজন বলে তিনি জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহফুজ আহমেদ, ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন সৈকত, ইডেন মহিলা কলেজের যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়ারা, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হাসান সাদ্দাম প্রমূখ।

পরে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের নিয়ে সরকারি রাজেন্দ্র কলেজে গাছের চারা রোপণ করেন। #

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফরিদপুরে কেন্দ্রীয় ছাত্রদলের লিফলেট বিতরণ ও মতবিনিময়

Update Time : ১১:৪০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪