ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

ফরিদপুরে গ্যারেজ মিস্ত্রিকে অপহরণের পর হত্যা, কিশোরের ১০ বছরের কারাদণ্ড

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরে কামাল ফকির নামে এক গ্যারেজ মিস্ত্রিকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যার দায়ে জিহাদ

হোসেন (১৭) নামে এক কিশোরকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (০৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক

মো. হাফিজুর রহমান এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ওই কিশোর ফরিদপুরের সদরপুর উপজেলার নলেরটেক এলাকার মিরাজ বেপারীর ছেলে।

রায়ের সময় জিহাদ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কিশোর উন্নয়ন কেন্দ্রের আটকাদেশ কারাগারে প্রেরণ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মাথাভাঙ্গা এলাকার মোশারফ ফকিরের ছেলে কামাল ফকির (২৫) গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় একটি গ্যারেজে মিস্তিরির কাজ করতেন। ওই সময় হঠাৎ দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে কামাল গাজীপুরের মাওনা থেকে গ্রামের বাড়ি মাথাভাঙ্গায় চলে আসেন। কিছুদিন পর ফের তাকে কাজের প্রলোভন দেখিয়ে গাজীপুরের মাওনায় যেতে বলা হয়। তবে বাড়ি থেকে কামাল বের হওয়ার পর নিখোঁজ হয়। নিখোঁজের দু’দিন পর অজ্ঞাত মোবাইল নম্বর থেকে কামালের পরিবারের কাছে কমালকে অপহরণের কথা বলে ৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা না পেয়ে অতঃপর কামালকে হত্যা করা হয়। এঘটনায় ২০২০ সালের ২৭ অক্টোবর চরভদ্রাসন থানায় একটি মামলা দায়ের করা হয়। বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে দীর্ঘ চার বছর পর কোর্ট এ রায় দিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) স্বপন কুমার পাল জানান, বাদীপক্ষ ন্যায়

বিচার পেয়েছে। এ রায়ের ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে এবং দেশে আইনের শাসনের পথ সুগম হবে।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

ফরিদপুরে গ্যারেজ মিস্ত্রিকে অপহরণের পর হত্যা, কিশোরের ১০ বছরের কারাদণ্ড

Update Time : ০১:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪