মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরে জেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরির লক্ষ্যে স্থানীয় অংশীজনদের অংশগ্রহন ও করনীয় শীর্ষক কর্মশালা বুধবার(২২এপ্রিল) সকাল ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্পের উদ্যোগ আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মো : কামরুল হাসান মোল্লা।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মোঃ ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন। মুক্ত আলোচনায় অংশ নেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রুবায়েত মো: ফেরদৌস, এফডিএ উপদেষ্টা মো: আজাহারুল ইসলাম, বিএফএফ নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বির, নারী নেত্রী তাহিয়েতুল জান্নাত রিমি প্রমুখ।
এসময় ফরিদপুরে গ্রাম আদালত কার্যক্রমের রিপোর্ট উপস্থাপন করেন গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্পের ফরিদপুর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটার মোঃ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সাধারন মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমাদের সবাই কে ভুমিকা রাখতে হবে। আমরা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম ও এর সুফল তুলে ধরে জনগণ কে উদ্বুদ্ধ করতে পারি।
শিরোনাম
ফরিদপুরে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
-
মাহবুব পিয়াল - Update Time : ০১:৫৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- ৫৭ Time View
Tag :
জনপ্রিয়
মাহবুব পিয়াল 





















