ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২৮ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

ফরিদপুরে চার্জার ফ্যান কেড়ে নিল শিশু তামিমার প্রাণ

ফরিদপুরের নগরকান্দায় চার্জার ফ্যান কেড়ে নিল নবজাতকের প্রান। দীর্ঘ ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার রাতে মারা গেছে ঢাকার বার্ণ ইউনিটে চিকিৎসাধান শিশু তামিমা । নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের বড় পাইককান্দি গ্রামের ইসমাইল হোসেনের ৬ মাসের শিশু কন্যা তামিমা আক্তার। গত ৭ নভেম্বর সকাল ১১টার দিকে ব্যবহৃত ফ্যান থেকে বৈদ্যুতিক শট সার্কিটের সৃষ্ট আগুনে পুড়ে আহত হয় শিশুটি। আহত অবস্থায় শিশুটিকে ঢাকার বার্ণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ৩ টার দিকে মারা যায় শিশুটি।

শিশুটির পিতা ইসমাইল হোসেন বলেন, গত ৭ নভেম্বর বেলা ১১ টার দিকে তামিমার মা ওকে ঘুম পাড়িয়ে মাথার কাছে চার্জার ফ্যান চালিয়ে পাশের বাড়িতে গিয়েছিল। এসময় ফ্যানে আকস্মিক শট সার্কিটে আগুন লেগে যায়। আগুনে ফ্যানটি গলে গলে বিছানায় আগুন ধরে যায়। শিশুটিকে দ্রæত উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শিশু তামিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ণ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসারত অবস্থায় শিশু তামিমা মৃত্যুবরণ করে।

রোববার সকাল ১০ টায় বড়পাইককান্দি গ্রামে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Tag :

দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম

ফরিদপুরে চার্জার ফ্যান কেড়ে নিল শিশু তামিমার প্রাণ

Update Time : ১১:৫৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২