ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

ফরিদপুরে জুটমিলে ভয়াবহ আগুনে পুড়ে গেছে দুটি গোডাউনের পাট

  • মাহবুব পিয়াল
  • Update Time : ১১:২৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • ৪৮৭ Time View

ফরিদপুর শহরতলীর কানাইপুরে অবস্থিত করিম জুটমিলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে মিল কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দা ও মিলে কর্মরত শ্রমিকেরা জানান,  বেলা ১২টার দিকে করিম জুটমিলের মধ্যে অবস্থিত ১৯ নম্বর পাটের গোডাউনে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই ২০ নম্বর গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। এসময় মিল কতৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে ফরিদপুর, বোয়ালমারী, মধুখালী, সালথা ও রাজবাড়ী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। 

এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক অতুল সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজাসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা জানান, করিম জুট স্পিনার্সের জুট সেক্টরের দুইটি গোডাউনে অগ্নিকন্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। 

ফায়ার সার্ভিসের ফরিদপুর অফিসের উপ–পরিচালক মো. নজরুল ইসলাম জানান, পাটের গুদামে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং ক্ষতির পরিমান কতো তা তদন্ত করে দেখা হচ্ছে।   

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফরিদপুরে জুটমিলে ভয়াবহ আগুনে পুড়ে গেছে দুটি গোডাউনের পাট

Update Time : ১১:২৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১