ঢাকা ১১:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২৮ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

ফরিদপুরে জেলা পরিষদের সদস্যর ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবী

ফরিদপুরে জেলা পরিষদ সদস্য এখলাস আলী ফকিরের (৪৫) ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার এসোসিয়েশন। সেই সাথে এ হামলার ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠু বিচার দাবী করেছেন তারা।

রবিবার (৩০ এপ্রিল) দুপুরে ফরিদপুর জেলা পরিষদের সামনে এ মানববন্ধন করে বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার্স অ্যাসোসিয়েশন। এতে ফরিদপুরসহ সারাদেশ থেকে আগত জেলা পরিষদের সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন- জেলা পরিষদ সদস্য বিএম তৌফিক, আরমান হাফিজ, আঞ্জুমান আরা, আক্তার হোসেন, আহসান হাবীব সিকদার, জাকারিয়া কাউসার প্রমূখ। এসময় এখলাস ফকিরের শিশু সন্তানেরাও এ মানববন্ধনে অংশ নেয়।

এর আগে তারা ফরিদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে তাদের নিকট স্মারকলিপি দিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নিতে জোর দাবি জানান।

এ প্রসঙ্গে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, জেলা পরিষদের সদস্যর ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজনেরই বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এব্যাপারে অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়েছে জানিয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলালউদ্দিন ভূইয়া বলেন, ফরিদপুর জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফকিরের ওপর যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তারা যত বড় শক্তিশালী হোক না কেন তাদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ ঘটনায় ইতোমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে আইন শৃংখলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি অচিরেই বাকি আসামিদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

প্রসঙ্গ, গত মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে জেলা পরিষদের সদস্য এখলাস আলী ফকির ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্বশৈলডুবী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গেলে তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এসময় তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Tag :

দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম

ফরিদপুরে জেলা পরিষদের সদস্যর ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবী

Update Time : ০৩:০০:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩