ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

ফরিদপুরে ডোবার পানিতে পড়ে দুই বোনের মৃত্যু

মাহবুব পিয়াল;ফরিদপুর  প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় ডোবার  পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই বোন হলো দক্ষিণ কাইচাইল  গ্রামের ইতালি প্রবাসী সুমন মোল্যার কন্যাদ্বয় নাফিসা আক্তার (৫) ও নাজিফাআক্তার  (৩)।

সুমন মোল্যার  বাবা কালাম মোল্যা জানান, তার ছেলে সুমন মোল্যা ইতালি থাকে। গ্রামের বাড়ি ছেড়ে নগরকান্দা শহরে এসে ছেলের বউ ও নাতনিদের নিয়ে বাসা ভাড়া করে থাকেন। ঈদ উদযাপন  করার উদ্দেশ্যে শুক্রবার সকালে গ্রামের বাড়ি দক্ষিণ কাইচাইল গ্রামে যান। সেখানে দুই বোন একসঙ্গে বাড়ির পাশে বাগানে খেলা করছিল। খেলা করতে করতে কখন যেন পাশে ডোবার পানিতে পড়ে যায়। বেলা সাড়ে ১২ টার দিকে  প্রতিবেশী একজন পানিতে দুই বোনের লাশ ভাসতে দেখে চিৎকার দিলে লোকজন এসে তাদের উদ্ধার করে। সাথে সাথে স্বজনেরা নগরকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
একসঙ্গে আপন দুই বোনের এমন করুন মৃত্যুতে এলাকায় শোকের  ছায়া নেমে এসেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব সরকার বলেন, কাইচাইলএলাকা থেকে দুটি শিশুকে নিয়ে এসেছিল হাসপাতালে। আমরা প্রাথমিক ভাবে চিকিৎসা দিতে গেলে বুঝতে পারি শিশু দুটি অনেক আগেই মারা গেছে।  ধারণা করা গেছে দু’জনই পানিতে ডুবে মারা গেছে।
Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

ফরিদপুরে ডোবার পানিতে পড়ে দুই বোনের মৃত্যু

Update Time : ০১:০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫