ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা

ফরিদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জেলা জাকের পার্টির সভাপতি গুরুতর আহত

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া (৪৫)কে ছুরিকাঘাত  করে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ জুলাই) ভোরে ফরিদপুর শহরের কমলাপুর তেঁতুলতলা ঠাকুরবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মশিউর রহমান জাদু মিয়া ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। সে শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।

জানা যায়, ভোরে ফজরের নামাজ শেষ করে শহরের ভাড়া বাসা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হইলে কমলাপুর তেঁতুলতলায় ঠাকুরবাড়ির মোড় তার বাসার সামনেই একটি মোটরসাইকেলে করে অজ্ঞাতনামা তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করে। পরে চাপাটি দিয়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে দুই হাতের কব্জিতে রক্তাক্ত জখম করে। এসময় তার কাছে থাকা দুইটি মোবাইল ফোন ও ৬৫০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় জাদু মিয়ার ডাক চিৎকারে শুনে পরিবারের লোকজনসহ অন্যান্য লোকজন এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পিজি হাসপাতালে রিফার্ড করা হয়। সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার  বলেন, এব্যাপারে পুলিশ তদন্ত করে দেখছে। আশা করছি অতি শ্রীঘ্রই এঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সক্ষম হবো।

Tag :
জনপ্রিয়

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী

ফরিদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জেলা জাকের পার্টির সভাপতি গুরুতর আহত

Update Time : ০৫:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩