ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

ফরিদপুরে দেবরের হামলায় ভাবী হাসপাতালে

ফরিদপুরের নগরকান্দায় দেবরের হামলায় আহত হয়ে ভাবী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১০টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের গোড়াইল গ্রামে। এ ব্যাপারে আজ সোমবার সকালে মেহেদী হাসান বাদী হয়ে নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

জানাগেছে, গোড়াইল গ্রামের শাহজাহান মাতুব্বর টাকা পায় তার আপন ছোট ভাই মোশারফ মাতুব্বরের নিকট । দীর্ঘদিন সেই টাকা দিতে অপারগ হয়ে ছোট ভাই মোশারফ পালিয়ে এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান নেয়। ছোট ভাই মোশারফকে না পেয়ে শাহজাহান তার বড় ভাই নাজেম মাতুব্বরকে উক্ত টাকার জন্য চাপ দেয়। বড় ভাই টাকা দিতে অস্বীকার করে। এতে ক্ষীপ্ত হয়ে রবিবার রাত ১০টার দিকে শাহজাহান তার দলবল হারুন শেখ, বদিউজ্জামান, জুয়েলসহ ৭/৮ জন লোহার রড, রামদা, লাঠিসোটা নিয়ে বড় ভাই নাজেম মাতুব্বরের উপর হামলা চালায়। এ সময় তাকে বাচাতে তার স্ত্রী হাবীবা বেগম(৪৫) এগিয়ে গেলে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। প্রতিবেশী এসে আহত অবস্থায় হাবীবাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করে। নাজেম মাতুব্বর বলেন, ওরা দু’জনই আমার ছোট ভাই। একজন টাকা পাবে অন্যজনের কাছে। টাকা দিতে না পেরে শাহজাহানের ভয়ে মোশারফ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। বড় ভাই হয়ে আমি ওকে ধৈর্যধারন করতে বলেছি। তাতেই শাহজাহান আমার নিকট টাকা দাবী করছে। তিনি আরো বলেন, আমার উপর ওরা হামলা করে। আমার স্ত্রী ঠেকাতে গেলে তাকে ওরা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে। অভিযুক্ত শাহজাহান অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বড় ভাই উল্টো আমাকে থাপ্পড় মেরেছে। থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, উভয় পক্ষই লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

ফরিদপুরে দেবরের হামলায় ভাবী হাসপাতালে

Update Time : ০৫:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২