ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২৮ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) পালন

ফরিদপুরে পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) পালনে (৯ অক্টোবর) রোববার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কবি জসীমউদ্দীন হল চত্বরে গিয়ে শেষ হয়।

পরে জসীমউদ্দীন হলরুমে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনীর ওপর আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোছাঃ তাসলিমা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।

বিশেষ বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, মুসলিম মিশনের সাধারণ সম্পাদক এম. এ সামাদ, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী।

অনুষ্ঠান শুরুতে কোরআন তেলওয়াত করেন জজ কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান।স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শেখ আকরামুল হক। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও আদর্শ নিয়ে প্রবন্ধ পাঠ করেন শাহ্ ফরিদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আবুল কালাম আজাদ।

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের উপর বক্তব্য রাখেন, বাকিগঞ্জ ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, লঞ্চঘাট জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কায়ুম কাসেমী, মৈয়েজ মঞ্জিল জামে মসজিদের খতিব কবির আহম্মেদ, হামদ নাতে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী জান্নাতুন নাঈম প্রমুখ । আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের উপরে বিভিন্ন প্রতিযোগিতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান সহ জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, খতিব ও ইমাম, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম

ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) পালন

Update Time : ১০:১৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২