ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

ফরিদপুরে নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ রোধ করে হত্যা ।। দুই আসামীর মৃত্যুদন্ড

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা মামলায় দুই আসামীর মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার  বিকালে এ আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো: হাফিজুর রহমান।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মামুদপুর হালিমের ভিটা এলাকার সলিম মল্লিকের ছেলে আরজু মল্লিক এবং একই এলাকার বাবুল মিয়ার ছেলে সবুজ মিয়া। এছাড়া দুই জনকে এক লাখ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। রায় ঘোষনার সময় আদালতে আরজু মল্লিক উপস্থিত ছিলেন। সবুজ মিয়া পলাতক রয়েছেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট স্বপন পাল বলেন, ২০১৭ সালের ডিসেম্বর মাসের ১২ তারিখ সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বিলমামুদপুর এলাকার একটি কলাবাগান থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।

তিনি আরো জানান, ওই নারীর পরিচয় তখন জানা যায়নি। পরে ওই নারীর পরিচয় শনাক্তে কাজ শুরু করে পুলিশ। দীর্ঘদিন পর ওই নারীর পরিচয় শনাক্ত করেন তদন্তকারী কর্মকর্তা এস আই এনায়েত হোসেন। ওই নারীর নাম নাছরিন। পরবর্তীতে জানতে পারেন নাছরিন এর বাড়ী চট্টগ্রামে। নাছরিনের বোন সোনিয়ার সাথে যোগাযোগ করে তার পরিচয় শনাক্ত করেন। পরে তার মোবাইল এর কললিস্ট অনুসরন করে আরজু মল্লিককে গ্রেফতার করে পুলিশ। আরজু মল্লিক স্বীকার করেন যে ওই নারীকে সে এবং সবুজ মিয়া ধর্ষণ করেন এবং পরবর্তীতে তাকে শ্বাসরোধ করে করে হত্যা করেন।

স্বপন পাল আরো জানান, নাছরিনকে অর্থের লোভ দেখিয়ে আরজু এবং সবুজ ফরিদপুরে নিয়ে আসেন। পরে টাকা নিয়ে ঝামেলা হলে নাছরিনকে হত্যা করে কলাবাগানে ফেলে রাখে তারা। দীর্ঘ শুনানি শেষে আরজু মল্লিক ও সবুজ মিয়াকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডের আদেশ দেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

ফরিদপুরে নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ রোধ করে হত্যা ।। দুই আসামীর মৃত্যুদন্ড

Update Time : ০৫:০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩