ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন শুক্রবার ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়নে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারে দাম আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমল চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা জাপানের উপকূলে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

ফরিদপুরে প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়নে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মাহবুব পিয়াল, ফরিদপুর : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ফরিদপুর সদর উপজেলা শাখার আয়োজনে প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল ৫টায় ফরিদপুর সদর উপজেলা চত্বরে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা প্রাথমিক শিক্ষকদের শান্তি বিনোদন ভাতা প্রদান, কনজ্যুমার লোন সুবিধা চালু, শিক্ষক ভোগান্তি নিরসন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ডেপুটেশন আদেশ বাতিলপূর্বক স্ব-উপজেলায় পদায়নের দাবি জানান।
তারা বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ফরিদপুর সদর উপজেলা শাখার সহ-সভাপতি অভিজিৎ রায়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ফরিদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, ক্রীড়া সম্পাদক দেবাশীষ ব্যানার্জি, শিক্ষার গুণগতমান উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ সেকেন্দার আলী, প্রচার সম্পাদক মোঃ শামিম ইকবাল এবং সদস্য মোঃ শফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিক্ষকদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। পরে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
সমাবেশে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন শুক্রবার

ফরিদপুরে প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়নে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০২:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬