মাহবুব পিয়াল , ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর পৌরসভার উদ্যোগে কমিউনিটি ভিত্তিক সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে কর্ম প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুর পৌরসভার মিলনায়তনে অনুষ্টিত কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেন।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: শামসুল আলম এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান মিলন, সহকারী প্রকৌশলী আশিকুর রহমান,সহকারী প্রকৌশলী, (পানি ও পয়: নিষ্কাশন) সৈয়দ মোহাম্মদ আশরাফ , হিসাব রক্ষক কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহাদুজ্জামান , উপসহকারী প্রকৌশলী (সিভিল) শিমুল দাস, ফরিদপুর পৌরসভার সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর চামেলি বেগম , নাজনীন সুলতানা , মাসুমা বেগম , জুলিয়া আক্তার বুলু । এ সময় ফরিদপুর পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তরা বলেন পরিবেশ ভালো রাখার জন্য বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই বর্জ্য ব্যবস্থাপনা উন্নতিকল্পে কাজ করতে হবে। তারা জানান, বর্জ্যকে সম্পদ হিসেবে দেখতে হবে প্রতিদিন ১২০ টন বর্জ্য ফরিদপুর পৌরসভায় উৎপন্ন হচ্ছে এগুলোকে সম্পদ হিসেবে কাজে লাগাতে হবে। । উন্নত বিশ্ব বর্জ্যকে কে বায়োগ্যাস হিসেবে ব্যবহার করা হয় এবং তাদের প্রতিদিনের চাহিদা মেটাতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এর সুষ্ঠু পরিকল্পনায় নিজেদের সচেতন হতে হবে।
কর্মশালায় ফরিদপুর পৌরসভার ৯২ টি অনুন্নত এলাকার প্রতিনিধিবৃন্দ কর্মশালায় তাদের বিভিন্ন মতামত তুলে ধরে আলোচনা করেন।
শিরোনাম
ফরিদপুরে বর্জ্য ব্যবস্থাপনায় কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা
-
অনলাইন ডেস্ক - Update Time : ০৩:০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- ১৩৩ Time View
Tag :
জনপ্রিয়
অনলাইন ডেস্ক 






















