ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

ফরিদপুরে বিএনপির পৃথক কর্মসূচি থেকে নেতাকর্মীদের সব ধরনের বিশৃঙ্খলা পরিহার ও সাম্প্রতিক সম্প্রীতি বজায় রখার আহ্বান

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরে বিএনপির পৃথক কর্মসূচি থেকে নেতাকর্মীদের সব ধরনের বিশৃঙ্খলা পরিহার ও সম্প্রতিক সম্প্রীতি বজায় রখার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

এ সময় তিনি বলেন স্বাধীনতার পরে এত বড় বিজয় বাংলাদেশের লোকজন দেখেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে দেশে যেন কোনরকম বিশৃঙ্খলা পরিবেশ তৈরি না হয়। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। এজন্য সবাইকে ধৈর্যধারণ ও শান্ত থাকতে হবে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সহ প্রমূখ।

অপরদিকে বিকেল ৪টার সময় শহরের কমলাপুর ময়েজ মঞ্জিলে কোটা আন্দোলনে ছাত্র জনতা সহ বিএনপির নেতাকর্মীদের মৃত্যুতে সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে হাজার হাজার মানুষ উপস্থিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ঢাকা উত্তরের মহিলা দলের  যুগ্ম আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ।

তিনি এ সময় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে কোনভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়। আমাদের আওয়ামী লীগের মতো আচরণ করলে চলবে না  আমাদের আশেপাশের সকল সংখ্যালঘু সম্প্রদায় কে রক্ষা করতে হবে। কেউ যাতে তাদের কোন ক্ষতি না করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে জানান তিনি।

মহানগর বিএনপি’র আহ্বায়ক একে কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপ’র সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রব,

সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন সহ অন্যরা। পরে কোটা আন্দোলনে ছাত্র জনতা সহ বিএনপির নেতাকর্মীদের মৃত্যুতে সকল শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। #

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

ফরিদপুরে বিএনপির পৃথক কর্মসূচি থেকে নেতাকর্মীদের সব ধরনের বিশৃঙ্খলা পরিহার ও সাম্প্রতিক সম্প্রীতি বজায় রখার আহ্বান

Update Time : ০৬:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪