ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ৩ মে ২০২৬ ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি হরমুজ প্রণালি আবার চালু করাসহ চলমান যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের একটি নতুন প্রস্তাব

ফরিদপুরে বিএনপির শীর্ষ দুই নেতার কবর জিয়ারত করলেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক

মাহবুব পিয়াল ,ফরিদপুর : ফরিদপুরে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রবিবার জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর প্রয়াত দুই শীর্ষ নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও কেএম ওবায়দুর রহমান-এর কবর জিয়ারত করেন। সকালে নেতাকর্মীদের নিয়ে তিনি শহরের কমলাপুরের ঐতিহ্যবাহী ময়েজ মঞ্জিলে জাতীয়তাবাদী দল বিএনপি-এর সাবেক ভাইস চেয়াম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কবর জিয়ারত করেন পরে তিনি নগরকান্দার লস্কারদিয়া গ্রামে জাতীয়তাবাদী দল বিএনপি-এর সাবেক মহা সচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়েদুর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুম নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। জিয়ারত শেষে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে আফজাল হোসেন খান পলাশ বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে এই দুই নেতার অবদান চিরস্মরণীয়। তিনি তাঁদের আদর্শকে নিজের পথচলার প্রেরণা হিসেবে গ্রহণ করার অঙ্গীকার ব্যক্ত করেন।আফজাল হোসেন খান বলেন, “আমরা তাঁদের দেখানো পথ অনুসরণ করেই জনগণের সেবা করতে চাই। তাঁদের ত্যাগ ও আদর্শ আমাদের সব সময় সঠিক পথে পরিচালিত করবে।”ময়েজ মঞ্জিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কবির আহমাদ।
এসময় বিএনপির সিনিয়র নেতা আবু বকর সিদ্দিকী মিতুল,মো:শামিম হোসেন,জাকির হোসেন নিশাত,এমদাদুল হক এমদাদ, শাহিদুল হক শাহিন, যুবদল নেতা কে এম জাফর,দিদারুল মাহমুদ খান টিটো,শামিমুল হক তালুকদার,স্বেচ্ছাসেবক দল নেতা সৈকত হাসানসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

আজকের নামাজের সময়সূচি: ৩ মে ২০২৬

ফরিদপুরে বিএনপির শীর্ষ দুই নেতার কবর জিয়ারত করলেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক

Update Time : ০৩:০১:১০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬