ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুরে বিকাশ কর্মী থেকে ছিনতাই করা টাকাসহ ২ ছিনতাইকারী আটক

ফরিদপুরের আলফাডাঙ্গা থানাধীন নওয়াপাড়া সাকিনস্থ হাওড়ের ব্রিজ হতে অনুমান ২০০ গজ উত্তরে রফিক তালুকদার এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ২টি মোটরসাইকেল যোগে ৪(চার)জন অজ্ঞাতনামা আসামী বিকাশের ডিএসও কামরুজ্জামান মিন্টুর ব্যবহৃত মোটর সাইকেল ধাক্কা মেরে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং চাকু দিয়ে ভয় দেখিয়ে পানিতে ফেলে জোর পূর্বক তার নিকট থাকা ৯,৯১,০০০/-টাকাসহ টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।

আসামীরা যাওয়ার সময় তাদের গায়ে থাকা ৩টি জ্যাকেট, ১টি হাফ হাতা সুয়েটার, ২টি শীতের টুপি ও ভিকটিমের মোটরসাইকেলের কাগজ পত্র সহ টাকার খালি ব্যাগটি আলফাডাংগা থানাধীন পানিপাড়া ব্রীজের নিচে ফেলে চলে যায়। উক্ত ছিনতাইয়ের ঘটনায় জ্যামসন ইন্টারন্যাশনাল বিকাশ ডিষ্ট্রিবিউশন কোম্পানির ডিএসএস মোঃ ফয়সাল ইসলাম রাজিব এর অভিযোগের ভিক্তিতে আলফাডাঙ্গা থানার মামলা নং-০৩, তারিখ- ১৩-০১-২০২১ খ্রিঃ ধারা-৩৯৪ পেনাল কোড রুজু করা হয়।

আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক(তদন্ত), আলফাডাঙ্গা থানা জনাব ফয়সাল আহমেদ মামলার ঘটনার সাথে জড়িত আসামী মোঃ শামিম শেখ (৩৪) এবং আসামী মোঃ দিদার মুন্সী(৩২)কে গ্রেফতার করেন। আসামীদের দেওয়া তথ্যমতে ছিনতাইকৃত টাকার মধ্য হতে ৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। তদন্তকালে জানা যায় আসামীরা দীর্ঘদিন যাবত উল্লেখিত ঘটনাটি ঘটানোর জন্য পরিকল্পনা করে আসছিল। আসামীরা আন্তঃজেলা সংঘবদ্ধ ছিনতাই দলের সক্রিয় সদস্য। পলাতক দুইজন আসামী গ্রেফতার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান চলছে।

অদ্য ২৪-০১-২০২১ খ্রিঃ তারিখে এ সংক্রান্তে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন জনাব মোঃ জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ),  জানান পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের দিক নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে আন্তঃজেলা সংঘবদ্ধ ছিনতাই দলের সক্রিয় সদস্যের গ্রেফতার করা সম্ভব হয়েছে ।

Tag :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুরে বিকাশ কর্মী থেকে ছিনতাই করা টাকাসহ ২ ছিনতাইকারী আটক

Update Time : ১০:৪৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১