ঢাকা ১০:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

ফরিদপুরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

মাহবুব চিশতী ,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল গেট সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে জনসমাগমপূর্ণ স্থানে দীর্ঘদিন যাবত ময়লা আবর্জনা ফেলায় পরিবেশ নষ্ট হচ্ছিল। পরিবেশ রক্ষায় ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ংস্টারস সোশ্যাল অর্গানাইজেশন, বিডি ক্লিন ফরিদপুর, স্টুডেন্ট ফরওয়ার্ডস বাংলাদেশ সহ অন্যান্য সংগঠন এর উদ্যোগে ফরিদপুর পৌরসভার সহযোগিতায় এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য পৌরসভার কর্মী ও তরুণরা অংশ নেন। তারা রাস্তার পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং নির্দিষ্ট স্থানে তা অপসারণ করেন। পাশাপাশি সাধারণ মানুষকে যত্রতত্র ময়লা না ফেলার বিষয়ে সচেতন করেন।
আয়োজকরা জানান, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন কার্যক্রম পরিচালিত হলে ফরিদপুর শহর আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য হয়ে উঠবে।

Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

ফরিদপুরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

Update Time : ০৩:২৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫