ফরিদপুরে করোনা রোগীদের সুচিকিৎসায় পঞ্চাশটি অক্সিজেন সিলিন্ডার সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এছাড়া অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও মাস্ক বিতরণ করেছে তারা।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক অতুল সরকারের নিকট ৫০টি অক্সিজেন সিলিন্ডার ও দুটি হাই ফ্লো নাজাল ক্যানোলা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ (সিআ্ইপি) ও মো খায়ের মিয়া।
এসময় জেলা সিলিল সার্জন ডা, সিদ্দীকুর রহমান, বিএসএমএমসি হাসপাতালের পরিচালক ডা. মো সাইফুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দীকি, ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চাকিৎসক ডা. গণেশ আগেয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের নিকট ড. যশোদা জীবন দেবনাথ বলেন, ফরিদপুরে কোভিড-১৯ আক্রান্তদের সুচিৎসার জন্য জেলার স্বাস্থ্য বিভাগকে বিসিআই এর পক্ষ থেকে ৩০টি এবং তাদের দুজনের ব্যক্তিগত তরফ থেকে আরো ২০টি মিলিয়ে মোট ৫০ টি দুটি হাই ফ্লো নাজাল ক্যানোলা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
বিসিআই এর আরেক পরিচালক ও হায়াসিনথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. খায়ের মিয়া বলেন, আমরা জেলার করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে এই সব সামগ্রী নিয়ে ছুটে এসেছি। সামনে আরো কিছু প্রয়োজন হলে আমাদের পক্ষ থেকে যা যা দরকার তাই আমরা করবো। তিনি বলেন, আমাদের জেলার করোনা অবস্থা খুবই খারাপ। সবাইকে অনুরোধ করবো স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য।
এ সময়ে জেলা প্রশাসক অতুল সরকার বিসিআই নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন তাহলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই বৈশ্বিক মহামারী মোকাবেলা করতে পারবো বলে আশা রাখি।
এরপর বিসিআই নেতৃবৃন্দ শহরের গোয়ালচামটে সারদা সুন্দরী বালিকা বিদ্যালয় মাঠে ছয়’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্ত বিতরণ করেন। বিকালে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিসিআই এর পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢরিদপুরে পিসিআর ল্যাবে ৪৭৬টি নমুনা পরীক্ষা করে আরো ১৮৬ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। এই সময়ে চিকিৎসাধিন অবস্থায় করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন ৮ জন। এই মুহুর্তে ভর্তি রয়েছে ৪২২ জন রোগী
মাহবুব পিয়াল 






















