ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় দুই ছাত্রের বিরুদ্ধে মামলা

  • মাহবুব পিয়াল
  • Update Time : ১২:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
  • ৩২৮ Time View

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে দুই কিশোরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামে গত রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দিবাগত রাতে বোয়ালমারী থানায় মামলা হয়। মঙ্গলবার পুলিশ এক আসামিকে আটক করে ফরিদপুর আদালতে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার শিকার ওই কিশোরী ( ১৩ ) স্থানীয় একটি কওমী মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসায় যাওয়া আসার পথে হাসামদিয়া গ্রামের মো. মনির শেখের ছেলে আকাশ শেখ (১৪) ও একই গ্রামের মো. আক্কাস মুন্সীর ছেলে আকাশ মুন্সী (১৬) মেয়েটিকে বিভিন্ন সময়ে উত্যক্ত করতো। আকাশ শেখ ও আকাশ মুন্সী দুজনেই হাসামদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আকাশ মুন্সী পড়ালেখার পাশাপাশি রাজমিন্ত্রির সহযোগী হিসেবে কাজ করে। গত রবিবার বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে ওই ছাত্রীর গতিরোধ করে তাঁর মোবাইল নম্বর চায় অভিযুক্ত দুই কিশোর। এরপর বিকেলে মাদ্রাসা থেকে ফেরার পথে গ্রামের ইরাদ আলী শেখের বাড়ির পাশের মেহগনি বাগানে নিয়ে ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা চালায় দুই কিশোর। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুই কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপপরিদশর্ক মো. আব্দুর রহমান বলেন, ঘটনার শিকার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে দুই কিশোরের বিরুদ্ধে নারী ও শিশু নিযার্তন দমন আইনে থানায় মামলা করেছেন। আটক আসামি আকাশ শেখ নাবালক বয়সের হওয়ায় তাঁকে মঙ্গলবার জেলার বিশেষ শিশু আদালতে পাঠানো হয়েছে।

Tag :

স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় দুই ছাত্রের বিরুদ্ধে মামলা

Update Time : ১২:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১