ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ফরিদপুরে রিকশাভ্যানে পিষ্ট হয়ে খেলায় রত শিশুর মৃত্যু

মাহবুব পিয়াল,ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে পেঁয়াজ বহনকারী একটি অটোভ্যানের চাপায় ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম জারিফ (৫)। সে ডোবরা গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জারিফ সমবয়সী কয়েকটি শিশুর সাথে বাড়ির সামনে রাস্তায় খেলাধুলা করছিল। এসময় পেঁয়াজ বহনকারী একটি অটোভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইঞ্জিনচালিত দ্রুতগামী ভ্যানটির চাকা শিশুটির পেটের উপর দিয়ে যাওয়ায় সে মারাত্মক আহতাবস্থায় রাস্তায় পড়ে থাকে।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক টুম্পা বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

সাতৈর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্যানচালক দুর্ঘটনার পর পালিয়ে যায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটিকে দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, শুনেছি ভ্যানের ধাক্কায় শিশুটি নিহত হয়েছে। পরিবারের লোকজন হাসপাতাল থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । তদন্ত চলমান রয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে

ফরিদপুরে রিকশাভ্যানে পিষ্ট হয়ে খেলায় রত শিশুর মৃত্যু

Update Time : ০৫:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩