ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

ফরিদপুরে সালথায় জমি নিয়ে বিরোধ, তিন জনকে কুপিয়ে জখম

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৫:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৯৬ Time View

ফরিদপুরে সালথায় ভাই-ভাইয়ে জমি নিয়ে বিরোধের জেরধরে তিন জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তুগোলদিয়া গ্রামের নোমাই মাতুব্বরের দুই ছেলে আতিক মাতুব্বর ও ইয়ার আলী মাতুব্বরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জেরধরে গত শনিবার  সন্ধ্যায় নিজ বাড়ির সামনে আতিক মাতুব্বর তার ছোট ভাই ইয়ার আলী মাতুব্বরকে(২৫) কুপিয়ে আহত করে। এ সময় ইয়ার আলীকে ঠেকাতে এসে আহত হন প্রতিবেশী বকুল মোল্লা (৫০) ও মুন্না মাতুব্বর (৫৫)। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ওসি(তদন্ত) সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিযৈ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় রবিবার বিকেল ৫টা পর্যন্ত কোন পক্ষ কোন অভিযোগ করেনি। তিনি বলেনম অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফরিদপুরে সালথায় জমি নিয়ে বিরোধ, তিন জনকে কুপিয়ে জখম

Update Time : ০৫:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১