ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ৩ মে ২০২৬ ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি হরমুজ প্রণালি আবার চালু করাসহ চলমান যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের একটি নতুন প্রস্তাব

ফরিদপুরে সোনালী ব্যাংক পিএলসির উপশাখার উদ্বোধন

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে সোনালী ব্যাংক পিএলসি’র নতুন উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল ) সকালে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে স্থাপিত এই উপ-শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর উদ্বোধন করেন সোনালী ব্যাংকের ফরিদপুর জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার -ইনচার্জ মোঃ তানজিমুল ইসলাম।
অনুষ্ঠানে ফরিদপুর কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ আমির খসরুর সভাপতিত্বে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আলমগীর হোসেন, ফরিদপুর সিটি কলেজের অধ্যক্ষ কাজী আফসার উদ্দিন,ফরিদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ফজলুল কবীর চাঁদ,বাইতুল আমান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো আতিয়ার হোসেন,সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের সহকারি জেনারেল ম্যানেজার শরিফ মঞ্জুরুল হাসান,ফরিদপুর ইন্জিনিয়ারিং কলেজ উপ-শাখার প্রিন্সিপাল অফিসার মীর রমিজ উদ্দিন আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ উপ-শাখাটি সোনালী ব্যাংকের ফরিদপুর কর্পোরেট শাখার আওতাধীন হিসেবে পরিচালিত হবে। নতুন এই উপশাখা চালুর মাধ্যমে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ও এলাকার ব্যবসায়ীদের ব্যাংকিং সেবা আরও সহজ ও দ্রুত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, কলেজের শিক্ষক-শিক্ষিকা বাইতুল আমান বাজার ব্যবসায়ীগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নতুন এই উদ্যোগ ফরিদপুরে আধুনিক ও স্মার্ট ব্যাংকিং সেবার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

Tag :

আজকের নামাজের সময়সূচি: ৩ মে ২০২৬

ফরিদপুরে সোনালী ব্যাংক পিএলসির উপশাখার উদ্বোধন

Update Time : ০৩:১২:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬