ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের আলফাডাঙ্গায় শিশু ছাত্রী ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

ফরিদপুরের আলফাডাঙ্গায় তৃতীয় শ্রেনীর শিশু ধর্ষণকারী বখাটে আকিদুল শেখের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় পৌরসভার নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে স্থানীয় ‘বন্ধন যুব সংঘ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

মানববন্ধনে সংগঠনটির উপদেষ্টা মো. বকুল মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনটির আহবায়ক মো. শাহাবুদ্দিন মুন্সী, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান, দুর্জয় রহমান অনিক, সদস্য কৌশিক বিশ্বাস, মো. রানা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। সঠিক ভাবে ধর্ষণের বিচার হলে এ ধরনের নেক্কার জনক ঘটনা কেউ করতে সাহস পেত না। সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণও ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। অথচ, ধর্ষিতার পরিবার ন্যায্য বিচার পাচ্ছে না। সোনার বাংলাকে ধর্ষণমুক্ত করতে হলে দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।

আলফাডাঙ্গায় শিশু ধর্ষণের কথা উল্লেখ করে তারা বলেন, ৮ বছরের শিশু ধর্ষণ আলফাডাঙ্গাবাসীর জন্য এক কলঙ্কজনক অধ্যায়। তাই আলফাডাঙ্গাকে কলঙ্কমুক্ত করতে হলে ধর্ষক আকিদুলকে অবিলম্বে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে হবে। যাতে ভবিষ্যতে আর কোন শিশু ধর্ষিত না হয়।

প্রসঙ্গত, গত ২০ জুন আলফাডাঙ্গা পৌরসভার একটি প্রাথমিক বিদ্যালয়ে এসাইনমেন্ট জমা দিতে গিয়ে তৃতীয় শ্রেণির ৮ বছরের এক শিশু ধর্ষণের স্বীকার হয়। পরবর্তীতে এ ঘটনায় ওই শিশুটির বাবা আলফাডাঙ্গা পৌরসভার নওয়াপাড়া গ্রামের আকিদুল শেখকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ আকিদুল শেখকে গ্রেপ্তার করে আদালতে পাঠান। সেখানে সে ধর্ষণের স্কীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে কারাগারে রয়েছেন।

Tag :

Update Time : ১২:৪৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১