ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

ফরিদপুরের নগরকান্দায় শরীরে পেরেক ডুকিয়ে ব্যবসায়ীকে হত্যা

ফরিদপুরের নগরকান্দায় নৃশংস হত্যাকান্ডে শিকার হয়েছে এক ব্যবসায়ী। তার শরীরে মধ্যযুগীয় কায়দায় শরীরের বিভিন্ন স্থানে লোহার পেরেক ডুকিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যবসায়ী উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চর ছাগলদী গ্রামের বীরমুক্তিযোদ্ধা জিলু মোল্যার ছেলে বাবু মোল্যা (৩৫)। বাবুর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে বলে জানাগেছে। শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে নগরকান্দা -চরছাগলদী সড়কের পৌরসভার মিনারগ্রামের পরিত্যক্ত ইট ভাটার পাশে এ ঘটনা ঘটে।

জানাগেছে বাবু মোল্যা নগরকান্দা সদর বাজারে হার্ডওয়ারের ব্যাবসা করতেন। প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে নিজ বাড়ীতে যাচ্ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে পৌরসভার ২ নং ওয়ার্ডের মিনারগ্রামের এমো মিয়ার পরিত্যক্ত ইট ভাটার নিকট পৌছিলে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা গতিরোধ করে। পরে হাত, পা ও মুখ বেধে শরীরের বিভিন্ন স্থানে লোহার পেরেক ডুকিয়ে দেয়। পরে হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত ভেবে চলে যায়। পথচারীরা দেখতে পেয়ে স্বজনকে সংবাদ দেয়। পরিবারের সদস্যরা বাবুকে উদ্ধার করে নগরকান্দা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নেয়ার পথে মানিকগঞ্জ পৌছালে বাবু মোল্যা মারা যান। এ ঘটনায় নিহত বাবু মোল্যার স্ত্রী তানিয়া আক্তার বাদি হয়ে ৬ জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছে।

নগরকান্দা থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, ঘটনা ঘটিয়েই আসামীরা পালিয়ে গেছে। ওদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। আশা করছি শীঘ্রই আসামীদের গ্রেফতার করা হবে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

ফরিদপুরের নগরকান্দায় শরীরে পেরেক ডুকিয়ে ব্যবসায়ীকে হত্যা

Update Time : ০২:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২