ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুরের ভাঙ্গায় গণপিটুনিতে এক ডাকাত নিহত

মাহবুব পিয়াল, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামে ইস্রাফিল নামে এক ডাকাত গণপিটুনিতে  নিহত হয়েছে। সে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের হাফিজ শেখের ছেলে। বুধবার দিবাগত ভোররাতে এই ঘটনা ঘটে।  ওই গ্রামের জাকির মোল্লার বাড়ীতে ডাকাতি করতে গিয়ে গনপিটুনিতে সে নিহত হয় । সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডাকাতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,  বুধবার দিবাগত রাত তিনটার দিকে জাকির মোল্লার ঘরের তালা ভেঙ্গে ডাকাতি করতে থাকে একদল ডাকাত। পাশের রুমে ঘুমিয়ে থাকা মসজিদের ইমাম ডাকাতের উপস্থিতি টের পেয়ে মোবাইল ফোনে আশে- পাশের লোকদের খবর দেয় এবং মাইকে ঘোষণা দেয়। পরে গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে বাগানের মধ্যে থেকে তাকে ধরে গনপিটুনি দেয়। এতে ঘটনা স্থলেই ইসরাফিল শেখ(৪০) মারা যায়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ জানান, ইসরাফিল পেশাদার একজন ডাকাত। গতরাতে ডাকাতি করতে গেলে গ্রামবাসী ইসরাফিল নামের এক ডাকাতকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। আমরা লাশ উদ্ধার করে ময়না জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মার্গে প্রেরন করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত

ফরিদপুরের ভাঙ্গায় গণপিটুনিতে এক ডাকাত নিহত

Update Time : ১১:৫২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪