ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি?

ফরিদপুরের মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) মায়া রানী সাহা ৪৯ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন

মহান মুক্তিযুদ্ধে ফরিদপুরের শোভারামপুরে নিজ বাড়ীতে ১৬ বছর বয়সে হানাদার বাহিনী ও স্থানীয় দোসরদের দ্বারা নির্যাতিত নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) মায়া রানী সাহা অবশেষে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন।
মায়া রানীর স্বীকৃতির বিষয়টি ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার গুরুত্ব দিয়ে তদন্ত করে একটি প্রতিবেদন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে তাকে স্বীকৃতি স্বরূপ নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) গেজেটভূক্ত করে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব রবীন্দ্র নাথ দত্ত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ক্রমিক নং- ৮১, গেজেট নং- ৩৮০।
এই বীর নারী মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা-কে আজ ২৩ ডিসেম্বের নিজ কার্যালয়ে সম্মাননা প্রদান করেন ফরিদপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রেজা।

এসময় ইউএনও মোঃ মাসুম রেজা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরনীয়। তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের সাহায্যে স্বীকৃতি পেল বীরাঙ্গনা মায়া রানী সাহা। তিনি আরো জানান, মুজিববর্ষে ও বিজয়ের মাসে ফরিদপুর সদর উপজেলায় বীরাঙ্গনা স্বীকৃতি প্রদান একটি বড় অর্জন মনে করি। এতে আমরা আনন্দিত এবং ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীরাঙ্গনা মায়া রানী সাহার জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য দেশের ৬১জন বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধার মধ্যে একমাত্র মায়া রানী সাহা ফরিদপুরের একজন।

Tag :
জনপ্রিয়

বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি

ফরিদপুরের মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) মায়া রানী সাহা ৪৯ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন

Update Time : ০৪:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০