ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

ফরিদপুরের সালথায় বৃষ্টি কামনায় ফসলের মাঠে নামাজ আদায়

মাহবুব পিয়াল,ফরিদপুর : তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। তপ্ত রোদে পুড়ছে ফসলের মাঠ। এ অবস্থায় আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষনের জন্য ফরিদপুরের সালথা উপজেলায় সালাতুল ইসতিসকার বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

বুধবার (২৪ এপ্রিল)  বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ সংলগ্ন ফসলের মাঠের মধ্যে তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লার রহমতের বৃষ্টির জন্য এ নামাজ আদায় করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা হতে অন্তত দুইশতাধিক ধর্মপ্রাণ মুসলমান এ নামাজে অংশগ্রহণ করেন।  নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টিবর্ষণের জন্য মোনাজাত করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের  ইমাম মুফতি রবিউল ইসলাম।

বিশেষ নামাজের ইমাম মুফতি রবিউল ইসলাম বলেন, ‘খরা বা দাবদাহের অবস্থা থেকে নিস্কৃতি পেতে আল্লাহ তা’আলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইসতিসকার নামাজ বলে।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফরিদপুরের সালথায় বৃষ্টি কামনায় ফসলের মাঠে নামাজ আদায়

Update Time : ০৫:০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪