ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

ফেনীর সোনাগাজীতে আফ্রিকাফেরত যুবকের বাড়িতে ওমিক্রন সন্দেহে লাল পতাকা টাঙানো হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • ৩০৬ Time View

ফেনীর সোনাগাজীতে আফ্রিকাফেরত যুবক এনামুল হকের (২৭) বাড়িতে ওমিক্রন সন্দেহে লাল পতাকা টাঙানো হয়েছে। এ ছাড়া ওই যুবককে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম জহিরুল হায়াত।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১ ডিসেম্বর) বিকেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইছহাক খোকনকে ওই যুবকের বাড়িতে পাঠিয়ে ঘরের সাথে লাল পতাকা টাঙিয়ে লকডাউন ঘোষণা করেন।

আফ্রিকাফেরত এনামুল হক বলেন, তিনি গত ২৬ নভেম্বর আফ্রিকা থেকে বাংলাদেশে এসেছেন। তিনি আফ্রিকাতে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন নিয়েছেন। তার টিকার সার্টিফিকেটও রয়েছে। বাংলাদেশে আসার ৭২ ঘণ্টা আগে আফ্রিকার বিমানবন্দরে করোনা টেস্ট করে নেগেটিভ রিপোর্ট দেখাতে হয়। সেখানে তিনি তার পরীক্ষা করিয়ে নেগেটিভ রিপোর্ট দেখিয়ে বাংলাদেশে এসেছেন। তিনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ। তারপরেও বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চেয়ারম্যান এসে করোনা টেস্টের কথা না শুনে বাড়ি লকডাউন করে দিয়েছেন।
Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

ফেনীর সোনাগাজীতে আফ্রিকাফেরত যুবকের বাড়িতে ওমিক্রন সন্দেহে লাল পতাকা টাঙানো হয়েছে

Update Time : ১১:০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১