ঢাকা ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

ফেরি স্বল্পতা ও ঘাট সংকটে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • ২৭৬ Time View

ফেরি স্বল্পতা ও ঘাট সংকটে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এতে দৌলতদিয়া প্রান্তে ঘাটে আটকে আছে ছয় শতাধিক পণ্যবাহী ট্রাক। দূরপাল্লার বাস কিছুক্ষণ অপেক্ষা করে ফেরির দেখা পেলেও পণ্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘন্টা। দীর্ঘ সময় মহাসড়কে অপেক্ষা করায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চালক ও সহকারীদের।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঘাট এলাকায় দেখা যায়, ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস পর্যন্ত চার কিলোমিটার এলাকায় চার শতাধিক যানবাহন অপেক্ষায় রয়েছে। অন্যদিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে কল্যাণপুর পর্যন্ত অপেক্ষায় রয়েছে দুই শতাধিক অপচনশীল পণ্যবাহী ট্রাক। এসব পণ্যবাহী ট্রাককে ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে ১৫-২০ ঘণ্টা।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কাছে আটকে থাকা একটি ট্রকের চালক সবুজ মন্ডল বলেন, ‘ফেরিঘাটের ভোগান্তি আমাদের নিত্যদিনের। আমি গতকাল রাতে গোয়ালন্দ মোড়ে এসে আটকা পড়ি। সকালে পুলিশ মোড় থেকে ছেড়ে দিলে আবার গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কাছে আটকা পড়ি। আমার সামনে আরও ৪ শতাধিক যানবাহন রয়েছে। ফেরির নাগাল কখন পাব বলতে পারছি না।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, যানবাহনের তুলনায় ফেরি কম থাকায় দৌলতদিয়া প্রান্তে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এই নৌপথে বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে। তবে ঘাটে যাত্রীবাহী বাস না থাকায় পণ্যবাহী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

ফেরি স্বল্পতা ও ঘাট সংকটে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে

Update Time : ০৪:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২