ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

ফেসবুক অতি জনপ্রিয় ফেস রিকগনিশন সিস্টেম ফিচারটি সরিয়ে ফেলছে

ইউজারদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ফের বড়সড় সিদ্ধান্ত নিল ফেসবুক। বন্ধ হচ্ছে এই সোশ্যাল প্ল্যাটফর্মের ফেস রিকগনিশন সিস্টেম। অর্থাৎ এবার থেকে ছবি কিংবা ভিডিও পোস্ট করে ফেসবুক আর নিজে থেকে আপনাকে চিহ্নিত করবে না। খবর সংবাদ প্রতিদিনের।

গত মাসেই নিজেদের পরিচয় বদলে ফেলেছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট। মার্ক জুকারবার্গ জানান, ফেসবুকের নাম বদলে হচ্ছে মেটা। নাম পরিবর্তনের পর এবার অতি জনপ্রিয় ফেস রিকগনিশন সিস্টেম ফিচারটি সরিয়ে ফেলছে তারা। ১০ বছর আগে চালু করা হয়েছিল এই ফিচারটি। ইউজাররা কোনও ছবি বা ভিডিও পোস্ট করলে ছবিতে যে কোনও মুখকে নিজে থেকেই চিহ্নিত করত ফেসবুক। ফলে অনায়াসেই সেই ইউজারকে ট্যাগ করা যেত।

ইউজারদের কাছে ফিচারটি আকর্ষণীয় হলেও সাইবার বিশেষজ্ঞরা এর খারাপ দিকটি তুলে ধরেছেন। এই ফিচারের মাধ্যমে কোনও ইউজারের প্রোফাইলটি খুঁজে পাওয়া অত্যন্ত সহজ হয়ে যায়। ফলে প্রশাসন নানাভাবে একে কাজে লাগাতে পারে। সেই জন্যই এই ফিচারটি নিয়ে একাধিকবার আপত্তি তোলা হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, এতে অ্যাকাউন্টের গোপনীয়তা রক্ষা হয় না। ব্যক্তিগত সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠার কারণেই শেষমেশ ফেস রিকগনিশন সিস্টেম অপশনটি বন্ধ করার সিদ্ধান্ত নিল ফেসবুক।

মেটার আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের ভাইস প্রেসিডেন্ট জানান, সমস্ত প্রযুক্তিরই ভাল ও মন্দ দুটি দিক রয়েছে। সেটার সামঞ্জস্য রক্ষা করার চেষ্টা করা হবে। ফেসিয়াল রিকগনিশন নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছিল। ইউজারদের সুরক্ষার কথা ভেবে শেষমেশ তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হল। এর ফলে প্রযুক্তিগত কারণে ট্যাগ হওয়া লক্ষ লক্ষ ছবি-ভিডিও ফেসবুকের নিজস্ব ডেটাবেস থেকে মুছে যাবে। আগামিদিনে কোনও ছবি পোস্ট করলে আর আপনার মুখটি নিজে থেকেও চিহ্নিত করবে না ফেসবুক।

Tag :

জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি

ফেসবুক অতি জনপ্রিয় ফেস রিকগনিশন সিস্টেম ফিচারটি সরিয়ে ফেলছে

Update Time : ১০:৩৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১