ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী

বগুড়ার সেই আলমগীর কবিরকে চাকরি দিয়েছে সুপারশপ স্বপ্ন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • ২৮১ Time View

দুই বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া বগুড়ার সেই আলমগীর কবিরকে চাকরি দিয়েছে সুপারশপ স্বপ্ন। বুধবার তার চাকরি নিশ্চিত করে স্বপ্ন।

জানা গেছে, দুপুর ১২টার দিকে আলমগীর বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তীর কার্যালয়ে যান। প্রায় দুই ঘণ্টা ধরে তার সাথে আলাপ করার পর সেখানে উপস্থিত হন স্বপ্নের রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল। এরপর জুমে আলমগীর কবিরের ইন্টারভিউ নেয়া হয়।

এ সময় আলমগীর কবিরসহ জুমে যুক্ত হন স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল, মানবসম্পদ বিভাগের প্রধান শাহ মো. রিজভী রনী এবং মিডিয়া অ্যান্ড পি আর ম্যানেজার মো. কামরুজ্জামান মিলু।

ইন্টারভিউ শেষে আলমগীর কবিরকে স্বপ্নের ঢাকার তেজগাঁওস্থ অফিস কার্যালয়ে বিজনেস রিসার্চ বিভাগে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে নিয়োগের জন্য বলা হয়। আলমগীর কবিরের সম্মতি পাওয়ার পর তার হাতে নিয়োগপত্র তুলে দেন বগুড়ার এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী এবং স্বপ্নের রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল।

আর্থিক অনটনের কারণে আলমগীর কবিরের তিনবেলা ঠিকমতো খাওয়া হচ্ছিল না। এ কারণে উপায় না দেখে সম্প্রতি তিনি আশ্রয় নেন বিজ্ঞাপনের। দেওয়ালে সাঁটানো বিজ্ঞাপনে তিনি বলেন, ‘শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই।’

দেয়ালে দেয়ালে লাগানো সেই বিজ্ঞাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন এক ব্যক্তি। এরপর থেকে নেটে ভাইরাল হয় পোস্টটি।

Tag :
জনপ্রিয়

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস

বগুড়ার সেই আলমগীর কবিরকে চাকরি দিয়েছে সুপারশপ স্বপ্ন

Update Time : ০৫:২৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২