ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিষয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠনে হাইকোর্টের রুল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:২৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • ২৮১ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিষয়ে এক স্বাধীন তদন্ত কমিশন গঠনের কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২৩ জানুয়ারি) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

চার সপ্তাহের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও অর্থ মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস।

এর আগে ২০২১ সালের ২৫ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার পরিজনের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিশন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাসের পক্ষে আইনজীবী মো. আসফাকোজ্জোহা রিটটি দায়ের করেন।

রিট আবেদনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিশন গঠনের নজিরসহ অত্র বিষয়ে সংশ্লিষ্ট আইনের আলোকে বিভিন্ন দেশের আদালত কর্তৃক প্রকাশিত রায়ের নজির তুলে ধরা হয়। এছাড়াও রিটে ১৯৮২ সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের দ্বারা গঠিত বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে ওই বিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং তার পরবর্তী পদক্ষেপগুলো সম্পূর্ণ পর্যালোচনা ও নিরীক্ষার লক্ষ্যে একটি স্বাধীন জাতীয় কমিশন গঠনের আরজি জানানো হয়।

Tag :

আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিষয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠনে হাইকোর্টের রুল

Update Time : ০৮:২৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩