ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

  • Reporter Name
  • Update Time : ১১:২০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ২৮১ Time View

রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

শনিবার (২৬ জুন)সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি। সেনাপ্রধান বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তাদের সম্মানে সালাম প্রদর্শন করেন। এ সময় সেনাবাহিনীর চৌকস দল গার্ড অব অনার দেয়।

ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি বলে জানান নবনিযুক্ত সেনাপ্রধান।

এর আগে গত বৃহস্পতিবার জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন শফিউদ্দিন আহমেদ। ওইদিনই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান।

প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ১০ জুন এক আদেশে বাংলাদেশের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নাম ঘোষণা করে।সেখানে জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য তাকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়ার কথা বলা হয়।

Tag :

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

Update Time : ১১:২০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১